শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ|

 

শিক্ষকগণ যদি শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ধারণা প্রদান করেন, তাহলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা নিতে পারে| প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) এ কে এম হাফিজুল্লাহ খান শুক্রবার বেলা ১১টায় উল্লাপাড়ায় বিভিন্ন পেশাজীবী, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন| তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নানামুখী কাজ করে যাচ্ছে| এর মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন ইতোমধ্যেই অনেকটা এগিয়ে গেছে| বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| প্রধানমন্ত্রী সপ্তাহের প্রতি শনিবার পরিচ্ছন্নতা দিবস ঘোষণা করেছেন| আসুন, আমরা সবাই সপ্তাহে অন্তত একদিন নিজের ঘরবাড়ি এবং আশপাশের রাস্তাঘাটগুলো নিজ উদ্যোগে পরিষ্কারের ব্যবস্থা নিই| সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান মহাপরিচালক হাফিজুল্লাহ খান উল্লাপাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন| পরে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লাপাড়া, রায়গঞ্জ ও তাড়াশে নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য আবাসন প্রকল্পগুলো পরিদর্শন করেন| এ সময় তাঁর সঙ্গে ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর