শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মিরপু‌রে সড়ক অব‌রোধ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি

পিরোজপুর প্রতিনিধি: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় ফুঁসে উঠছে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা ঘটনার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদলের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান দরানী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা আকরাম খান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায়, মুক্তিযুদ্ধের প্রজন্ম পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র।
সভায় বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। তবে কারও মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকলে তা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য প্রমানসহ যাচাই করতে হবে। কিন্তু মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান ও দাফনে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা শুধু একজন মুক্তিযোদ্ধার মর্যাদার বিষয় নয়, বরং মুক্তিযোদ্ধাদের সামগ্রিক সম্মানের সঙ্গে জড়িত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ২৯ অক্টোবর পিরোজপুর সদর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ পিরোজপুরে আনা হলে গার্ড অব অনার ও দাফনে বাধা দেয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কতিপয় নেতা-কর্মী। তারা পিরোজপুরে এবং মানিক পশারীর গ্রামের বাড়ি এলাকায় বিক্ষোভ করে এবং মানিক পশারীর রাম পিরোজপুরের মাটিতে দাফন দেওয়া হবে না বলে ম্লোগান দেয়। একপর্যায়ে ঐদিন বিকেলে পুলিশ নিরাপত্তার মধ্যে পিরোজপুর পুলিশ লাইন্সের মধ্যে মানিক পশারীর গার্ড অফ অনার দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশি পাহারায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মানিক পশারীর লাশ দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় ফুঁসে উঠছে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা ঘটনার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার সকাল ১১টায় পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদলের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক সেন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান দরানী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা আকরাম খান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ রায়, মুক্তিযুদ্ধের প্রজন্ম পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র।
সভায় বক্তারা বলেন, মানিক পশারী একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। তবে কারও মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকলে তা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য প্রমানসহ যাচাই করতে হবে। কিন্তু মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান ও দাফনে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা শুধু একজন মুক্তিযোদ্ধার মর্যাদার বিষয় নয়, বরং মুক্তিযোদ্ধাদের সামগ্রিক সম্মানের সঙ্গে জড়িত। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এর আগে গত ২৯ অক্টোবর পিরোজপুর সদর মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ পিরোজপুরে আনা হলে গার্ড অব অনার ও দাফনে বাধা দেয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কতিপয় নেতা-কর্মী। তারা পিরোজপুরে এবং মানিক পশারীর গ্রামের বাড়ি এলাকায় বিক্ষোভ করে এবং মানিক পশারীর রাম পিরোজপুরের মাটিতে দাফন দেওয়া হবে না বলে ম্লোগান দেয়। একপর্যায়ে ঐদিন বিকেলে পুলিশ নিরাপত্তার মধ্যে পিরোজপুর পুলিশ লাইন্সের মধ্যে মানিক পশারীর গার্ড অফ অনার দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশি পাহারায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর