শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মিরপু‌রে সড়ক অব‌রোধ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ বছর ক্যাডেট কলেজ ব্যতীত সেনাবাহিনী পরিচালিত মোট ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে।

প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮২৭ জনসহ সর্বমোট ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৭ হাজার ৪১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৬১৯ জন। এ বছর প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ সাফল্যের পেছনে রয়েছে সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এ অর্জনের পেছনে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিক-নির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের দক্ষ নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকাসহ নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্য অর্জনে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের এ সাফল্য মানসম্মত শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের নিরলস প্রচেষ্টার প্রতিফলন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর