শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ৩০২ জন আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬



গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ৩০২ জন।

বৃহস্পতিবার (২১ মে ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার ফারজানা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,গত সাত দিনে পরিচালিত বিভিন্ন অভিযানে নৌ পুলিশ মোট ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল জব্দ করেছে। পাশাপাশি ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়।

নৌ পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়। এসময় ২টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩০২ জনকে আটক করা হয়।

এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনা করে ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইনের মামলা, ১৩টি বেপরোয়া গতির মামলা, ১টি বালুমহাল সংক্রান্ত মামলা, ১টি মাদক মামলা, ১১টি অপমৃত্যু মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি অপহরণ মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইন মামলা এবং ৩টি হত্যা মামলা।

একই সময়ে অভিযানকালে মোট ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর