ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৯৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে, মোহাম্মদপুরে ৩২ জন,আদাবরে ১৫ জন শেরেবাংলা নগরে ১৩ জন,তেজগাঁও থানা ৯ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ ও হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সানজু (২৬),আহমেদ (২৫),মো. ফয়সাল (২০),মো. তানভীর মিয়া (১৯),মো. মাসুদ (২৪),মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজা (২৭),মো. রিদয় (২৫),মো. সাব্বির হোসেন (১৮),মো. সুমন (২০),মো. ইখলাস (১৮),
মো. বিল্লাল ( বয়স উল্লেখ নাই), মো. ওসমান গনি রবিন (৩৮),মো. মাসুদ পারভেজ (২২),
মো. রনি (২৪),মো. সোহেল (১৯),মো. সোহাগ (২২),মো. মামুন (২৮),মো. আব্বাস মীর (২২),
মো. জিসান (১৯),মো. মনির (২২),মো. নাজমুল হাসান (৩৭),মো. শাহাদাত খান (৪০), মো. আম্মান হোসাইন (৩৩),মো. সজীব (৩৪),
মো. রাজীব (২৪),ফেরদৌস (২৩),মো. ছোটু (২৫),মো. সাইম (২০),মো. আবিদ (৩৪),
মো. খায়রুল ইসলাম মোল্লা (২৬),মো. নিলয় (৩০) ও মো. সুমন মিয়া (২৭)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বিজয় (২০),হাসান (২০),মো. সোহেল (১৯),মো. ইমরান মোড়ল (২৪),মো. কামল হোসাইন খান (প্রোঃ প্রভাস ইন্টারন্যাশনাল),মো. রিফাত (২৫),
মো. আলমগীর হোসেন (৩৬),মিরাজ (২৩),
মো. রায়হান কবির (৩৩),সুমন (২৪),মো. রাকিব (১৯),মো. সুমন (১৮),আলামিন (৪২),মো. জুবায়ের (২১) ও মো. সুমন আল আমিন (২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- আব্দুর রহিম (২৫),
মো. সুজন (২৭),মো. ইমন (২৫),মো. কামাল হোসেন (৪৫),মো. আরিফ মুন্সি ( বয়স উল্লেখ নাই), জুয়েল (৪২),মো. সেলিম লিটন (৬৫), মঞ্জু খাঁ (৪২),মো. মিজান (৩৬),শাওন শেখ (৩০),মো. আনোয়ার হোসেন (২৬),মো. সোহেল হাওলাদার (২৬) ও এ এম ফাহরিয়াজ (২৫)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. হবি মিয়া (৬১),মো. নিজাম উদ্দিন দেওয়ান (৩৮),মো. রনি (২০),মো. সোহেল মিয়া (২২),মো. সুমন মিয়া (২৯),আমেনা বেগম (৪২),রুবিনা আক্তার (২১) ও মোছা. হ্যাপী (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শিপন মিয়া (৪০),
মো. সোহেল হোসেন (৪২),মো. ইউসুফ সুমন (৪০),মো. পরান হোসেন (৪০),মো. জাহিদুল ইসলাম (৩৮),মো. শাহিন (৫০),মো. মনির হোসেন (৩৬),মো. কামাল হোসেন (৪৬),মো. ফারুক (৪০),মো. বাবুল হোসেন (৩০),
আল আমিন (২৯) ও মো. গিয়াস ( বয়স উল্লেখ নাই)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজীব হোসেন (১৮),মুকুল (২৬), মো. খবির উদ্দিন (৪৪),মো. জনি ইলাম (৩২), মো. নূর আমিন (৩০),মো. বিল্লাল হোসেন (৪২),রঞ্জিত (২৩),অক্ষয় (২৪),মো. শাহীন (৩০),মো. রাজু (৩২),মো. সুমন মুন্সি (২৮),
মো. শফিক (৩০) ও মো. ওমর ফারুক (৩০)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।