বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য

অনলাইন ডেস্ক: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের নিরাপত্তা গাফিলতির শিকার হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রীতি ম্যাচের অফিসিয়াল টিম শিটে দলের খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর প্রকাশ হয়ে যায়, যা পরে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ইয়াহু নিউজ এই খবর নিশ্চিত করেছে।

সাধারণত ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ম্যাচ কর্মকর্তাদের কাছে জমা দেয়া হয় টিম শিট। সেখানে খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর থাকলেও গণমাধ্যমে প্রকাশের আগে সেগুলো মুছে ফেলা হয় বা ব্লার করে দেয়া হয়। কিন্তু মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে সেই নিয়ম মানা হয়নি।

ফলে আলবিসেলেস্তেদের দলের অধিনায়ক লিওনেল মেসি, মার্টিনেজ, এনজো ফার্নান্দেজসহ পুরো স্কোয়াডের পাসপোর্ট নম্বর প্রকাশ্যে চলে আসে।
যুক্তরাষ্ট্রের জর্ডান-হারে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুর একাদশ ও বেঞ্চে থাকা সব খেলোয়াড়ের তথ্যই ফাঁস হয়ে যায়। তবে আইসল্যান্ড দল তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর জমা না দেয়ায় একই সমস্যার মুখে পড়েনি।


ম্যাচটি আয়োজন করেছিল ‘রোড টু ’২৬’ নামের একটি প্রতিষ্ঠান, যারা বিশ্বকাপের আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করেছে।


ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে পরাজিত করে। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে ক্লাব ফুটবলে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মেসি। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরেছেন এবং ম্যাচে স্বাভাবিক ছন্দেই খেলতে দেখা গেছে তাকে। গোলও করেছেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমি খুবই আনন্দিত। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং সবসময়কার মতোই রোমাঞ্চিত। নিজেকে বেশ ভালো লাগছে। ইনজুরির পর যে ভয়টা থাকে, সেটা কাটিয়ে উঠে আবার স্বাধীনভাবে খেলতে পারছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আর এক সপ্তাহ সময় আছে, সবাইকে সেরা অবস্থায় নিয়ে যেতে চাই।’


শিরোপাধারী আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে ১৭ জুন। ‘জে’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর