বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
‎ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস পালন   আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর পুলিশ মোতায়েন বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৩৯ মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান: পুলিশ সুপার মিজান উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৩৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬




ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ১৯ জন,আদাবরে ২ জন, শেরেবাংলা নগরে ৩ জন,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৪ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আব্দুল্লাহ আল ইনাম (২০),মো. রানা (২০),মো. রমজান আলী (২৭),মো. লিটন (বয়স উল্লেখ নাই), এম. এ. হান্নান সরকার (বয়স উল্লেখ নাই), মো. হোছাইন (২০),
আব্দুল আলী (২০),মো. শামীম (৩০),
মো. রাসেল ফরাজী (৩১),মো. রাসেল প্রমানিক (২৪),মো. বিপ্লব তানজিল (২৫),
মো. আলমগীর (৩০),মো. সিফাত উদ্দিন (২০),মোহাম্মদ রমজান আলী (৩১),মো. রহিম মিয়া (২৭),মো. হাফিজুল কাওসার (৩৫) ও আল আমিন (২৫)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বিদুৎ ইসলাম ওরফে সাগর (২০) ও মো. স্বপন ( বয়স উল্লেখ নাই)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রানা (২৮),কিরন শিকদার (৩০) ও মো. স্বজল খান (২১)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শফিকুল ইসলাম (৩৫),মো. শাহিন মিয়া (২৪),মো. রমজান খান (২০),মো. সোহরাব আলী ওরফে হৃদয় (২৫),মো. রেজাউল করিম (৩৭),মো. মিন্টু (৪০),
মো. সোহেল ইসলাম (২৫) ও এমরান হোসেন ওরফে এমরান ওরফে আবুল (২৮)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শাহিন (২৭), রেখা আক্তার (৩০) ও আজিজুল শেখ রাজু (৪০)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. ইউনুস আলী (৩৬),মো. মনিরুল ইসলাম (৩৫),সোহেল (৩৫) ও মো. ওয়াহিদ হাসান (৩২)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর