মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম শক্তির কারনে ভেঙ্গে গেলো এক সনাতন নারীর সংসার সমাজসেবায় ‘নিয়োগ সিন্ডিকেটের কিং’, আব্দুর রশিদকে ঘিরে নানা অভিযোগ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা জুবায়েরের র‍্যালি সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড রংপুরে চার খুন: দুই আসামির ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি ১৬ দেশের অংশগ্রহণে আইসিসিবিতে শুরু হচ্ছে কসমেটিকা ঢাকা সিরাজগঞ্জে পৃথক হত্যা ও মাদক মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড নজরুল বর্ষ উপলক্ষে কাজিপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  জয়পুরহাটে সংকটে ‘‘জিআই পণ্য লতিরাজ কচু’’ চাষিরা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নানা আয়োজনে সিরাজগঞ্জের সলঙ্গায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ মারুফ হাসান খোকন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ- সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা ও সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা এবং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া।

এছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, রায়গঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদেছ হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬টি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর