বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
রোগী সেজে কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযানে গিয়ে অনিয়ম পেলেন দুদক কর্মকর্তারা রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেনটাডল জব্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বৃক্ষরোপণ কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের দায়িত্ব গ্রহন  কাজিপুরে  পদোন্নতি জনিত  বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান  কে  ক্যাবের বিদায় সংবর্ধনা  শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু উল্লাপাড়ায় ভুয়া ডিবি কর্মকর্তা গ্রেপ্তার জয়পুরহাট চিনিকলে আখ রোপণ মৌসুম শুরু, আখ চাষের লক্ষ্যমাত্র ৩৭০০ একর শো’ন অ্যারেস্টের অপপ্রয়োগের শিকার মোহনা টিভির এমডি! এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক প্রদর্শনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে রোপা আমন চাষে স্বস্তি ফিরলেও জেলা শহরের বেশ কিছু এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, জেলার পাঁচ উপজেলায় একদিনে মোট ১৮২ মিলিমিটার এবং গড়ে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে নাচোল উপজেলায়, ৫০ মিলিমিটার। এছাড়া সদর উপজেলায় ৪৫ মিলিমিটার, শিবগঞ্জে ৩২ মিলিমিটার, গোমস্তাপুরে ৩০ মিলিমিটার এবং ভোলাহাটে সর্বনিম্ন ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

একদিনের টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, কোর্ট চত্বর, নিউ ইসলামপুর ও বেলেপুকুরসহ বিভিন্ন নিচু এলাকায় রাস্তাঘাট তলিয়ে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বেলেপুকুর মহল্লার বাসিন্দারা জানান, গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। ড্রেনগুলো দিয়ে পানি দ্রুত বের হতে না পারায় নিউ মার্কেট ও কোর্ট চত্বর এলাকায় চলাচলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তবে নিচু এলাকায় পানি জমলেও জেলার কোথাও ফসলি জমির ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিকুল ইসলাম। তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। নিচু এলাকার কিছু অংশে পানি জমলেও কোনো ফসলি জমির ক্ষতি হয়নি। বরং এই বৃষ্টি রোপা আমন ধানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, যা গাছের বৃদ্ধি বাড়াবে এবং কৃষকদের সেচ খরচ অনেকটাই বাঁচিয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর