রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭০ সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মেক্সিকোতে গুলিতে মেয়র নিহত বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয় শিশুর মেধা বিকাশে গুরুত্ব দিতে হবে- আলীম এমপি চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার ও সংসদীয় প্রতিনিধি দল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে জামায়াত আমিরের কারখানায় অভিযান- ৩ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক: / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬




সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের কারখানায় দাঁতের মাজন, ইদুর ও পিপড়ার মারার ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছায় বিশেষ টাস্কফোর্সের উদ্যোগে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইদুর ও পিপড়া মারার ওষুধের কারখনা হলেও সেখানে হারপিক, কয়েল প্রস্তুত করা হচ্ছে। অথচ তিনি প্রস্তুতকারীর জায়গায় তার কোম্পানীর নাম লেখছেন। এছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করছেন না।

এছাড়াও আরো কয়েকটি পণ্য নকল করছেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু-হাস-মুরগীর ওষুধ উৎপাদন করছেন। পণ্যগুলোর মেয়াদ উত্তীনের তারিখ নেই। ফায়ার সার্ভিসের কোন অনুমোদনপত্র থাকলে নেই পর্যাপ্ত ফায়ারএাক্সিটিং। এ সকল অভিযোগে কারখানার ম্যানেজারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়। একই সাথে কারখানাটি সিলগালা করা হয়েছে।

জানান, সকল পণ্য যেন ভোক্তার জন্য নিরাপদ হয় এ জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে নর্থবেঙ্গল এন্টারপ্রাইজের অভিযান চালানো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। তাৎক্ষনিক জরিমানার টাকা দেয়ায় জেল মওকুফ হয়ে গেছে। অভিযানকালে ভোক্তার অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর