মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে বিএনপি নেতার পানি ও বিস্কুট বিতরণ গোপালগঞ্জে ৩ অবৈধ ইট ভাটা বন্ধ করল পরিবেশ অধিদফতর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ কাজিপুর পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু নওগাঁয় নিয়ামতপুরে ৪ খুনের ঘটনায় সন্দেহভাজন ভাগনেসহ ৩ জন আটক কামারখন্দ প্রেসক্লাবে নির্বাচন বিজয়ের পথে সভাপতি রাজ্জাক রাজ, সম্পাদক রাইসুল ইসলাম রিপন  মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে পাওয়া গেল ৭টি, গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬



রাজধানীর বনশ্রী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলের সূত্র ধরে অভিযান চালিয়ে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। অভিযানে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে

গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. জহিরুল ইসলাম (৩৪), অলি উল্লাহ (২৮), সফিউল্লাহ খান (২৯) ও গাজী সাগর (২৭)।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেফতারের তথ্য জানান।

তিনি জানান, গত ১০ এপ্রিল মো. সাহাল বিন রফিক (৩৮) নামের এক ব্যক্তির সুজুকি জিক্সার এসএফ ১৫০ সিসি মোটরসাইকেলটি বনশ্রী সি ব্লকের ৬ নম্বর সড়ক থেকে চুরি হয়। এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।


বনশ্রী এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরে নরসিংদীর পলাশ থানার ডাঙ্গা বাজার এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং মো. জহিরুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে জহিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরেক সদস্য অলি উল্লাহ (২৮) কে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর ডাঙ্গা বাজারের ‘খান মটরস’-এর মালিক সফিউল্লাহ খানকে (২৯) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য গাজী সাগরকে (২৭) আটক করা হয় এবং তার কাছ থেকে একটি এমটি-১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া অভিযান চালিয়ে এমটি-১৫, এক্সব্লেড, সুজুকি জিক্সার ও ফেজারসহ মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মতিঝিল বিভাগের ডিসি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর