বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৬ অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেলসহ আটক ১ ফরম পূরণ না হওয়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী, প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

“সবার আগে বাংলাদেশ” হলো বর্তমান সরকারের একটি মূলনীতি ও রাজনৈতিক কনসেপ্ট, যা জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রচারিত। এর মূল কথা হলো ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। এই ধারণা নিয়ে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) ট্রেনিং শাখা কর্তৃক “জনতার প্রধানমন্ত্রীঃ সবার আগে বাংলাদেশ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

আজ বুধবার (২২ এপ্রিল) সকালে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) এর কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আধুনিক বাংলাদেশ নির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’-এর প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য সন্তান জনগনের প্রধানমন্ত্রী আজ। প্রধানমন্ত্রীর আলোচিত সবার আগে বাংলাদেশ ধারণায় কিভাবে ট্রাফিক পুলিশ নিজেদের সম্পৃক্ত করতে পারে তারই আলোকে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারের প্রবন্ধ উপস্থাপন ও মূল বক্তব্য রাখেন প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। তিনি তাঁর প্রবন্ধে, আধুনিক বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর “সবার আগে বাংলাদেশ” কনসেপ্টের মূল ভিত্তি ও মূলভাবসমূহ যেমন জাতীয়তাবাদ: “আমি বাংলাদেশী, আমার কাছে বাংলাদেশ বড়, আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়”—এই আদর্শে বিশ্বাসী, স্লোগান ও দর্শন: “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ”, লক্ষ্য: দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করা, একতা ও দেশপ্রেমঃ ছাত্র-জনতাকে নিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা বিষয়টি তুলে ধরেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে আমাদের পুলিশের হ্রদয়ে ধারণ করে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া উচিত। তিনি আশা প্রকাশ তাঁর এই সেমিনারের মাধ্যমে টিডিএসে আগত প্রশিক্ষণার্থীরা জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন করে জানতে পারবেন। তিনি আরো আশা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারাও দেশের উন্নয়নে শরিক হবেন।

সেমিনারে ট্রাফিক স্কুলের কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন ও সমসাময়িক ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর