রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সলঙ্গায় ভূমিহীন পরিবারের বাড়ি ভাঙচুরের অভিযোগ, প্রভাবশালীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা: ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬


এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে রাজধানীর পরীক্ষার হল কেন্দ্রীক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ। তবে বেশি ভোগান্তির শিকার হচ্ছে পরীক্ষার্থীরা। তাদের কথা মাথায় রেখে এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এতে স্বস্তি ফিরেছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন,পরীক্ষা চলাকালে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক মতিঝিল বিভাগের পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য প্যান্ডেল স্থাপন করে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি যানবাহন পার্কিংয়ের জন্যও নেওয়া হয়েছে সুপরিকল্পিত ব্যবস্থা, যাতে অভিভাবকদের ভোগান্তি কমে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করে। নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এদিকে পরীক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডাইভারশন দিয়ে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর