শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬



রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন–মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল ও মো. ইউনুছ মিয়া।


বৃহস্পতিবার বিকাল খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের একটি দল।

শুক্রবার (২৪ এপ্রিল) মতিঝিল ডিবি বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার এসব তথ্য জানান।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা ৪২ কেজি গাঁজাসহ ফয়সাল ও ইউনুছকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলক্ষেত থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন শিকদার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর