শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬



ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে, মোহাম্মদপুরে ১৫,আদাবরে ১৪, শেরেবাংলা নগরে ৬,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জয় (২৭),মো. সোহান (১৯),মো. মুন্না (২২),মো. জাহাঙ্গীর (২৭),মো. রাসেল (২৪),মো. রাসেল (২৫),মো. তুষার (২৬),স্বপন (৩৬),মো. সুমন (২৮),মো. আরিফ হাওলাদার তারেক মামুন (২৫),মো. হাসান আলী (২৫),
আনিছুর রহমান হাওলাদার (রাজু) (৪০),
মো. শহিদুল ইসলাম অপু (৩৫),মো. নাহিদ ইসলাম (১৮) ও আব্দুর কাদির আকাশ (২৫)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নিশান (১৯),মো. জয় (১৯),মো. মুজাহিদ (২১),মো. ফজলে রাব্বি (১৯),
মো. মোবারক হোসেন (২২),মো. নয়ন (১৮),
মো. বাবুল (১৮),মো. পিন্টু (১৮),মো. রেজাউল (১৮),মো. সাগর (১৮),মো. মিরাজ (১৯),
মো. মোরছালিন (২১),মো. সাগর (২০) ও
মো. আকাশ (২০)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. সুজন (বয়স উল্লেখ নাই),মো. মারুফ হাওলাদার (২৪),
বিকাশ সরকার (২৪),মো. ইমান শেখ (২৮),
মো. মেহেদী (২৮) ও মো. ফয়সাল (২৬)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মানিক মিয়া (৪২),মো. রফিকুল ইসলাম (৩৫),মো. শান্ত মিয়া (২৬),মো. বেলাল হোসেন (৪২),মো. মাহিন শেখ (২৩),মো. জুবায়ের শেখ (১৯),চয়ন তিরকি (২৬) ও মো. নিহার রিবেরিও (২৪)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আলম মিয়া (৩৪ ),
মো. ইউসুফ (২০ ),মো. নুর আলম পাবেল (১৯),তারেক হাসান (বয়স উল্লেখ নাই),নাজমুল হোসেন (২১),মো. ওমার ফারুক (১৯ ),মো নয়ন মিয়া (২০),মো. মিরাজ মিয়া (১৯),জয়কুন্ডু (২৩),মো. আব্দুল জলিল (৫২ ),মো. কামাল হোসেন (৫০),মো. আরিফ (২১),মো. মেহেদী (২০) ও সাজ্জাদ হোসেন (২৩)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-রুহুল আমিন (২১),মো. কবির মন্ডল (২০),সাইফুল্লাহ (৩৭),মাসুদ রানা (৪৩),মো. নয়ন মুন্সি (২৮) ও মো. ওয়াহিদুজ্জামান (বয়স উল্লেখ নাই)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর