বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
প্রেমের টানে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী, দাবি— প্রেমিকের সঙ্গে থাকবেন রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬


রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।

এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৪,মাদক মামলায় ২,না: শিশু মামলায় ১, /পরোয়ানা ৭( পরোয়ানা তামিল -১০ টি)সহ অন্যান্য মামলায় ১৩ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,নাদিম (৩০),সুরুজ (৩০),মামুন (২২),কালাম (৩৫),তারেক(২১),
আলামিন (৩২),নয়ন (২২),আবির হোসেন (১৬),সুমন (৫০),জিহাদুল ইসলাম প্লাবন (৩০),
তরিকুল ইসলাম হাসিব (৩৮),মোহাম্মদ আলম (২৪),মো. শাকিল (২০),মো. হাসান (২০),
শফিকুল ইসলাম (২১),শাকিল (১৯),মহাসিন (২০),শাওন (২২),সাগর (১৮),মেহেদী হাসান (২৫),আমিজুল ইসলাম (৩৫),হৃদয় (২০),সাদ বিন হাবিব (২৭),শাহীন (২৮),আরিফ হোসেন জয় (২৩),মামুন (২৫) ও সাত্তার (২৮)। গ্রেফতারকালে ৫৮ পাতা হেরোইন,৬২ পিস ইয়াবা ট্যাবলেট,বিক্রয় লব্ধ অর্থ নগদ ৪,৯৯০ উদ্ধার করা হয়।


ডিসি মো.ইবনে মিজান বলেন, রবিবার (২৬ এপ্রিল ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর