বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’-কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬



তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ক্রীড়া কূটনীতির মাধ্যমে বৈশ্বিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

রবিবার (০৩ মে) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভা তুলে আনতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হচ্ছে।

ক্রীড়া কূটনীতির প্রসঙ্গে তিনি জানান, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ক্রীড়া খাতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ উইং গঠন করা হয়েছে।

ফুটবল উন্নয়নে বাফুফে প্রয়োজন অনুযায়ী নতুন কোচ নিয়োগ দেবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো সমস্যা হলে সরকার সহায়তা করবে। পাশাপাশি কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি বিশ্বমানের ‘এক্সিলেন্স সেন্টার’ স্থাপনের লক্ষ্যে জমি বরাদ্দ নিয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন মহলের সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিএসজেএ’র উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর