বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেরপুরে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: মাদক কারবারিদের বাধা দেওয়ায় এই ঘটনা বলে পরিবারের সন্দেহ বগুড়ার শেরপুরে রোগযন্ত্রণা ও সন্তানের অবহেলায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধের আত্মহত্যা ট্রাফিক সদস্যদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ: পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ড্রোন-সিসিটিভিতে নজরদারি চালিয়ে মাদকের কারবার, আটক ১৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭৩ সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মাদক ও পাচারচক্রের ১৩ জন আটক নাগরিক টেলিভিশনে সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুজন সরকার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৯২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, মাদক ও পাচারচক্রের ১৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬



কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুইটি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৬ মে ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গত ৫ মে ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ৬ মে রাত ১টার দিকে টেকনাফ থানার শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ ও ৪৫০ কেজি ময়দা উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা। এ ঘটনায় বোটসহ ৩ পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, মাদক ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর