বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার কিশোরগঞ্জে যানজট নিরসনে কঠোর অবস্থানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বগুড়া সিটি কর্পোরেশনসহ ৫ নতুন উপজেলা অনুমোদন সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার কোস্ট গার্ডের অভিযানে ভোলার দৌলতখানে অস্ত্র ও কার্তুজ জব্দ নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ১৭৪ জন আটক বনভূমি বিতর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ঢাকা জেলার সাবেক ডিসি তানভীর আহমেদ ইন্টারপোলের সহায়তায় আবুধাবি থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার সৌরবিদ্যুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতিগত সহায়তা: বিদ্যুৎমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযানে ভোলার দৌলতখানে অস্ত্র ও কার্তুজ জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬




ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভোলা জেলার দৌলতখান থানার চর মদনপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। অভিযান চলাকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত
লোকমান মেম্বার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে গত ২৫ এপ্রিল ২০২৫ একই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছিল কোস্ট গার্ড। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর