রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৩,দূস্যতা মামলায় ১,মাদক মামলায় ২,পরোয়ানা ৫ (পরোয়ানা -৯টি), অন্যান্য মামলায় ১৬ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-মাহফুজ আলম জোয়ারদার (৫২),শুক্কুর (৩০),আজগর (৪২),রহিম আশরাফ (৪১),শাহীন (৩৬),ফিরোজ (২২),হাসান (২০),মহিউদ্দিন (৩৪),সামীর (২১),জাহিদ (২৪),রাজ হোসেন জানো (২৬),দিদার হোসেন নীরব (২২),রুবেল গাজী লিটন (৩৬),রাসেল (২৩),শাহীন (২৪),অন্তর হাসান সজীব (২৮),সুজন গাজী (২২), সবুজ (২৬),জুয়েল (২৯),সাগর (১৯),নুরুল আমিন (২৫),মহিউদ্দিন পাটোয়ারী (৩০),তরিকুল ইসলাম (৩২),তুহিন (২৪), কামাল পাটোয়ারী (৩৫),আবির সরদার (১৯) ও লোকনাথ (২৬)। গ্রেফতারকালে ১ টি লোহার তৈরি তরবারিসহ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার (৭ মে) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।