শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
পিরোজপুরে মিছিল শেষে এক যুবলীগ কর্মী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১৫০০ লিটার পাম ওয়েল জব্দ নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক গ্রেফতার, আছে চাঁদাবাজদের তালিকায় নাম আজ বিশ্ব নায্য বানিজ্য দিবস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

অনলাইন ডেস্ক: / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম দিক থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের পেছনের সিটে থাকা আলম (১৬) ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী কালু মিয়াকে (১৬) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫ মিনিটে মারা যায়। এ ছাড়া মোটরসাইকেলচালক সোনা মিয়া (২২) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান। তাদের সবার বাড়ি উপজেলার তিল্লী ইউনিয়নে।

ওসি মো. মোশারফ হোসেন বলেন, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আমরা সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে সাটুরিয়া থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর