বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল ইয়র্কশায়ার ‘নো এন্ট্রি টু’ থেকে সরলেন বরুণ, শাহিদ কাপুরকে নিয়ে নতুন আলোচনা মানব পাচার রোধে গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: সিনিয়র সচিব মনজুর মোর্শেদ ঈদ সামনে রেখে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, বিপুল জাল নোট-সরঞ্জামসহ গ্রেফতার ৩ থার্ড টার্মিনাল চালু হলে দ্বিগুণ হবে যাত্রীসেবা সক্ষমতা: বেবিচক চেয়ারম্যান বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার শেরপুর ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ: সরেজমিনে তদন্তে এমপি ও ইউএনও নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ অবৈধ জালসহ মাছ উদ্ধার, ২৬৪ জন আটক ঝিনাইদহে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঈদ সামনে রেখে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, বিপুল জাল নোট-সরঞ্জামসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬




রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন–মো. মজিবুর রহমান, দুলাল মৃধা ও মো. মামুন।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে ও বেলা দুইটার দিকে গাজীপুর মহানগরস্থ বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি ডিবিপ্রধান বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা চক্রের বিষয়ে আমরা মনিটরিং করছি। এই মনিটরিংয়ের মধ্যেই আমরা জানতে পারি জাল টাকা তৈরী ও বিক্রয়ের চোরাকারবারীর একটি দল উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে জাল টাকা কেনাবেচা করছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে মো. মজিবুর রহমানকে চার লাখ টাকার জাল নোট ও জাল টাকা বিক্রয়ের ৪০ হাজার আসল টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মজিবুর রহমানের স্বীকারোক্তি ও তার দেখানো অনুযায়ী গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা হতে অপর আসামী দুলাল মৃধা এবং মো. মামুনদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে আসামীদের হেফাজত থেকে আরও ৩০ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০ টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০ টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, দুই লিটারের দুইটি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর দুইটি ডিভাইস উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। আর জাল টাকা বানানোর জন্য প্রিন্টিং প্রেস থেকে একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলো তারা।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপনি বিতানে তাদের তৈরীকৃত জাল টাকাগুলো তাদের বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। জাল টাকা কারবার সংক্লান্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর