বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫০ পল্লবীতে ২০টি ককটেল ও পেট্রোল বোমাসহ যুবক গ্রেফতার বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ব্যবসায়ী রাসেল দেওয়ানকে জড়িয়ে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণার অভিযোগ কুমিল্লায় বিশ্বকাপ খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একজনের মৃত্যু হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে চালক নিহত আজকের স্বর্ণের দাম দেড় কেজি ওজনের রসুন ফলিয়ে কৃষকের রেকর্ড জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে : ইসি সানাউল্লাহ আর্জেন্টিনা-মিশর ম্যাচ : মিশরের গোল বাতিল, ফাউল নিয়ে তৈরি হয়েছে যেসব বিতর্ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অতিরিক্ত আইজি

নিজস্ব প্রতিবেদক: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ-এর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন।

শনিবার (১৬ মে) দুপুরে সরাইল উপজেলা-এর সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান এবং সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চৌধুরী এবং সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় অ্যাডিশনাল আইজি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং হাইওয়ে পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিসহ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর