রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ
যাত্রীসেবায় নতুন উদ্যোগ: বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াইফাই প্যাকেটজাত খাবারের লেবেলিংয়ে সহজবোধ্য তথ্য নিশ্চিতের দাবি তরুণদের যাত্রাবাড়ীতে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: ভূমিমন্ত্রী মিনু কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন অনলাইন জুয়া:১১৬ জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে সিআইডির তালিকা জমা অনলাইন জুয়া:দিনে ২ কোটি টাকা অবৈধ ইনকাম, হোন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করতো চক্রটি তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৯ মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেপ্তার ১ মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেপ্তার ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে বিদেশি পিস্তল ও আইসসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬



রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানা–পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম (৩০)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমার নেতৃত্বে (থানার ওসি) এসআই সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও এএসআই জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার আইসের দাম প্রায় দেড় লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর