শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস কামারখন্দে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন,  আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট জয়পুরহাটে তিন খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ-সমাবেশ গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী পল্লবীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল, গ্রেফতার ১৭ কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেল র‍্যাব নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক: / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭জন। আজ সোমবার (২৫ মে) সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সবার বাড়ি উত্তরাঞ্চলে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে কম ভাড়ায় তারা ট্রাকের যাত্রী হয়েছিলেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

যমুনা সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ জানান, ৩০ জন যাত্রী নিয়ে
রডবোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। ভোর সাড়ে ৪ টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৭ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর