সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোস্ট গার্ডের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর