মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণগেল দায়িত্বরত এটিএসআইয়ের জাতীয় নৃত্য প্রতিযোগিতায় রাজশ্রী প্রথম খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১২, এক যাত্রীর হাত বিচ্ছিন্ন পল্লবীতে গোলাগুলি: ১৩ মামলার আসামি ‘টান আকাশ’ গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলোয়াড়দের ফিটনেস ও জীবনরক্ষাকারী দক্ষতা বাড়াতে বিকেএসপিতে বিশেষ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে “Sports, Exercise Medicine & Rehabilitation with Basic Life Support Training-2026” শীর্ষক তিন দিনব্যাপী বিশেষায়িত সেমিনার ও কর্মশালা মঙ্গলবার শুরু হয়েছে। ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে এ আয়োজন।

বিকেএসপি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক খেলাধুলায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা এবং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম। এ ধরনের কর্মশালা খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিন খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রীড়াবিদ ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষকদের নির্দেশনা অনুসরণ এবং কঠোর শৃঙ্খলা মেনে চলা জরুরি। পাশাপাশি কর্মশালায় অর্জিত জীবনরক্ষাকারী জ্ঞান সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী এ সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য ‘বেসিক লাইফ সাপোর্ট (BLS)’ বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AED) ব্যবহার, শ্বাসকষ্টজনিত পরিস্থিতি মোকাবিলা এবং আহত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হবে।

কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সুইডেনভিত্তিক FAC (First Aid Courses) কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, প্রশিক্ষক, ক্রীড়াবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর