সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, পুলিশের অভিযান, শিক্ষার্থীদের বুঝিয়ে মুক্তি পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি শুটিংয়ের সময় বরফ চিবিয়ে তৃষ্ণা মেটাতেন বিজয় এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য : সারাহ কুক নির্বাচনে নারীদের অংশগ্রহণের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতে গুরুত্বারোপ ইসি সানাউল্লাহর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬



কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন,কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করে। গত বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জেলেরা সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে।

খবর পেয়ে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় বিকল হওয়া ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া চার জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানের সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর