ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৯ জন,আদাবরে ১১ জন, শেরেবাংলা নগরে ৯ জন,তেজগাঁও থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩ জন ও হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.হুমায়ুন কবীর (৫৪),কালাম ফরাজী (৪০),কবিরহা ওলাদার (৪৮),সিরাজ (৩৮),
হেলাল হোসেন (৪০),আলীরাজ হোসেন বাবু (৩৭),স্বপন মিয়া (৪০),মুরাদ মাতবর (২৭),
মো. সুজন (২৫),আরাফাত ব্রিটেন জিমেনেজ (৩৪),মো.ওমর ফারুক (২৫),কোহিনুর আক্তার (৩৮),রুপা আক্তার (৫০),মো.সুমন (৩৬),
মো. সাব্বির ইসলাম রিফাত (২২), মো. আবিয়ান রহমান (২১),মো. আসালউদ্দিন (৪৫),মো. নাজির হোসেন (৪২) ও মো. সজীব (৩০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সোহেল রানা (২৮),মো. জুয়েল খান (৩৮),মো. ইমাম হোসেন সুমন (২২),মো. মোবারক হোসেন (২৩),মো. সাজ্জাদ হোসেন (১৮),মো. সোহেল (৩৪),মো. সুমন মিয়া (৩৩),
মো. জুয়েল (৩৫),মো. লিমন (২০),মো. সাইফুল ইসলাম (১৯) ও দিগন্ত (২১)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শফিক নজরুল (৫৩),মো. তরিকুল ইসলাম(২৩),মো. জালাল (২৫),শ্রী রবিনাথ (২২),মো. আকাশ (২৬), মো. সুমন (২৫),মো. দেলোয়ার হোসেন (৬০), মো. ইসলাম আলী (৭০) ও মো. জীবন মিয়া (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. রায়হান (১৮),মো. সাকিব মোল্লা (১৮),ইয়াছিন মাতুব্বর (১৯),মো. সাহিন (১৯),
মো. ফয়সাল কবির এপোল (৩৫),
মিজানুর রহমান সুমন (৩৫),মোছা. রেখা আক্তার (৩৫) ও মো. আব্দুল করিম বাবুল ( বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-তৌহিদ (৩২),শুক্কুর আলী (২৫) ও মো. জুলহাস (রাহুল) (৩১)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. গুলজার হোসেন (৩৯),এসএম ওসমান (২১),মো. লিটন মিয়া (৬২),মো. হাসমত মিয়া (৫০),মো. আবু সাঈদ (৩০), মো. আ. মুজিব মিয়া (৬২),মো. আরিফ মিয়া (২৮),মো. হাফিজুর রহমান আসলাম (৪৫) ও
মো. আরিফ ব্যাপারী (২৪)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।