বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
যুগের পর যুগ ভাঙনের শিকার চৌহালীবাসী, আশ্বাস ছাড়া মেলেনি কোন প্রতিকার রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন বিআরটিএতে আনসার সদস্যদের তৎপরতায় দালাল আটক ২ সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স  শাহজালালে প্রবাসীর হারানো লাগেজ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল আনসার দুঃস্থ মানুষের পাশে কোস্ট গার্ড:ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২২১ জন মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮ কোস্ট গার্ডের অভিযানে চাঁদপুরে ৪ লাখ ৮০ হাজার টাকার গাঁজা জব্দ,আটক ১ হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬



ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।

অভিযানে,মোহাম্মদপুরে ২৩ জন,আদাবরে ৮ জন, শেরেবাংলা নগরে ৫ জন,তেজগাঁও থানা ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৯ জন ও হাতিরঝিল থানায় ২ জনকে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাইফুল সরদার (২৯),মো. মোস্তাফিজুর রজমান সোহাগ (বয়স উল্লেখ নাই), একরামুল হাওলাদার (বয়স উল্লেখনাই), মো. শাপন (১৮),মো. ফরহাদ (১৭), মো. ফয়সাল আহম্মেদ (৩৮),মো. সুমন (২৮),
মো. আজমল হোসেন (২৯),মো. নুর আলী (২০),মো. আল-আমিন (১৮),রুবাইয়াত আল মুসলিম গোলাম রাব্বি (২১),মো. পাভেল (২১),মো. রাকিব (২৪),মো. মিলন (৩০),মো. মিজান (১৮),মো. আরিফুল ইসলাম (বয়স উল্লেখ নাই), মো. আরমান ইসলাম (২০),মো. স্বপন (৩৫),মো. হাবিব (৩০),মো. জামাল (৩৫),মো. ওয়াহিদ (৩০),মো. আরিফ (২৪) ও
রিসালাত শাহরিয়ার (৩৫)।

আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. খোকন তালুকদার (৪৫),মো. সুজন (২০),মো. আরমান (১৮),মো. আশিক (১৯), মো. অপু ইসলাম ওরফে সাকিব (১৮),মো. স্বপন (২০),মো. মোতালেব হোসেন (৪২) ও মো. ইয়াছিন (২২)।

শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোছা. রাবেয়া খাতুন (৩০),মো. চাঁন মিয়া (৪০),মো. আমির হামজা (২৫),মো. মুন্না (২৪) ও মোহাম্মদ আলী (৩০)।

তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বাবু মিয়া (২৩),মো. রবিউল ইসলাম রনি (২১),মো. আবির হোসেন (২৪), মো. ওয়াসিম (২৪),মো. শহিদুল ইসলাম (৩৫), মো. হাবিবুর রহমান (২৭),মোছা. রোজিনা (৩৮),মোছা. সোনিয়া (২৬),সীমা সেলিনা (৪৩), উম্মে কুলসুম সুমী (৪১) ও মো. মনির হোসেন ওরফে সম্রাট (৩৬)।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সাগরিকা আক্তার বর্ণা (২৩),মো.রনি (৪১),মেহেদী হাসান ( বয়স উল্লেখ নাই), আনোয়ার হোসেন (৩৫), মো. মাজহারুল ইসলাম (২৬),মো. হানিফ (২৪),মো. আলআমিন (২৮),মো.সোহেল রানা (২৮) ও মো. রায়হান (২৯)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শামছুল মোল্লা (৫০) ও মো. আব্বাস আলী (৩৬)।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর