বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নৌ পুলিশের অভিযানে সাতদিনে আটক ৩১০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫



গত সাতদিনে চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৩১০ জনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ পুলিশ জানিয়েছে,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ঊনিশ লক্ষ সাইত্রিশ হাজার তিনশত ষাট মিটার অবৈধ জাল, ৪ হাজার চব্বিশ কেজি মাছ, ১১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৩২ টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৭ টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪ টি ড্রেজার জব্দ করা হয়।

অভিযানে ৩১০ জনকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে ১৭ টি মৎস্য আইন, ২টি বালুমহাল আইন, ৬টি অপমৃত্যু, ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১টি খনিজ সম্পদ আইন, ৪ টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলাসহ মোট ৩৫টি মামলা দায়ের করা হয় এবং ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযানকালে জব্দ অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে নৌ পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর