মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

নিজস্ব প্রতিবেদক / ১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলো- কালিঞ্জা গ্রামের আব্দুল আজিতের ছেলে মো. রাসেল (৪২) ও একই গ্রামের মৃত মমিন খানের সোহেল খান (৪০)।

রায়গঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান জানান, রবিবার বিকালে কালিঞ্জা এলাকার মাঠে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মৃত ইলিয়াসের ভাগ্নে সিয়াম ও একই গ্রামের রাসেলের ছেলে সিয়ামের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ নিয়ে রাত ১০টার দিকে সিয়ামের মামা ইলিয়াস খান ও আরেক সিয়ামের বাবা রাসেলের সাথে মিমাংসা বৈঠকের কথার সময় ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের ছেলে সিয়াম ধারালো ছুরি দিয়ে ইলিয়াসের বুকে ও মাজায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস মারা যান। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভোরে সিরাজগঞ্জ শহরের কাটাওয়াপদা থেকে রাসেলকে ও সোহেল খান কামারখন্দ এলাকার ভদ্রঘাট বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে রাসেলের ছেলে সিয়াম পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রতন খান বাদী হয়ে ৭ জন নামীয়সহ অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর