বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত তারা দেখার জন্য সেরা আকাশ ফ্রান্সের, শীর্ষ দশে আরও আছে কারা? প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধে তরুণদের সুরক্ষার আহ্বান: আন্তর্জাতিক সেমিনারে বক্তারা চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ‘বিকল্প’ হিসেবে প্রচারণায় বিব্রত রাষ্ট্রদূত মুশফিক লঘুচাপে উত্তাল মেঘনা, হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

নোটিশে বলা হয়, ‌‌‘রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর