বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫ বেলকুচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আব্দুল ওয়াদুদ তুহিন নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

অনলাইন ডেস্ক: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘মহাব্বতে’ থেকে ‘দেবদাস’, পর্দায় তাদের রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। তাই সময়ের সঙ্গে এই জুটিকে আর সেভাবে একসঙ্গে না পাওয়ার আক্ষেপও রয়েছে ভক্তদের। তবে এবার সামনে এসেছে এর পেছনের একটি চর্চিত কারণ।

শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়ার শেষ উল্লেখযোগ্য রোমান্টিক জুটির কাজ ‘দেবদাস’। এরপর দুজনকে একসঙ্গে পর্দায় দেখা গেলেও আগের মতো রোমান্টিক চরিত্রে আর দেখা যায়নি। কিন্তু কেন? সেই উত্তর খুঁজতে গিয়ে বারবার আলোচনায় এসেছে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’।

জানা যায়, ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ঐশ্বরিয়া। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। প্রথমে অনেকেই মনে করেছিলেন, সিনেমাটিতে তার স্বামী অভিষেক বচ্চন অভিনয় করছিলেন বলেই হয়তো ঐশ্বরিয়া কাজ করতে চাননি। কিন্তু চর্চিত তথ্য বলছে, বিষয়টি এতটা সরল ছিল না।

‘হ্যাপি নিউ ইয়ার’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ঐশ্বরিয়ার কাছে। গল্পে শাহরুখের চরিত্রের সঙ্গে ওই চরিত্রের একটি রোমান্টিক ট্র্যাকও ছিল। সেখানেই নাকি আপত্তি ছিল ঐশ্বরিয়ার। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পর অন্য কোনো অভিনেতার বিপরীতে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয় করা তার কাছে স্বস্তিকর মনে হয়নি- এমনটাই বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

অর্থাৎ, সিনেমায় অভিষেকের উপস্থিতি নয়; বরং নিজের ব্যক্তিগত অবস্থান ও পারিবারিক সীমারেখাকেই গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বরিয়া। পেশাগত সুযোগের চেয়ে নিজের ব্যক্তিগত মূল্যবোধকে প্রাধান্য দিয়েই তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন বলে জানা যায়।

‘মহাব্বতে’ ও ‘দেবদাস’-এ শাহরুখ-ঐশ্বরিয়ার রসায়ন যে দর্শকদের মুগ্ধ করেছিল, তা বলার অপেক্ষা রাখে না। তাদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে পরবর্তী সময়ে আবারও একসঙ্গে দেখার প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনাটি সেই সম্ভাবনায় যেন আরও একবার ছেদ টানে।

প্রসঙ্গত, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যজীবন নিয়ে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়ায়। তবে ভাঙনের সব রটনাকে পেছনে ফেলে এখন পর্যন্ত ‘সুখী দম্পতি’ হিসেবে নিজেদের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর