শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি

অনলাইন ডেস্ক: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
-মিস ইউনিভার্সের মঞ্চে ইভনিং গাউন ও সুইমস্যুটে সামিরা খান মাহি

বিশ্বমঞ্চে মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়নি, জায়গা হয়নি সেরা ৩০-এ। তবে তাতে থেমে থাকেনি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির সাফল্যের গল্প। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন- এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন মাহি।

প্রতিযোগিতার শুরু থেকেই নিজের ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তার পোশাক নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। অন্য প্রতিযোগীরা যখন বিকিনি বেছে নিয়েছিলেন, তখন মাহি হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে। পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড় আর আত্মবিশ্বাসী উপস্থাপনায় মঞ্চে তুলে ধরেন নিজস্ব স্বকীয়তা। তার এই ব্যতিক্রমী সাজ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায়। এবার দর্শকদের ভোটেও সেই পর্বে সেরা হওয়ার স্বীকৃতি পেলেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, সুইমস্যুট ও ইভনিং গাউন- দুই বিভাগেই দর্শকদের ভোটে বাংলাদেশের জয় এসেছে। একই সঙ্গে জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশ।

এই অর্জনকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখতে চান না মাহি। বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই দেখছেন তিনি। আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সুন্দরী।

মাহির ভাষায়, পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। প্রতিটি পদক্ষেপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তিনি। তার কাছে দর্শকদের এই ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।

মূল মুকুটের লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে সেরা হওয়া এবং জাতীয় পোশাক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন মাহির জন্য বড় প্রাপ্তি। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরে এমন স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত এই প্রতিযোগী। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর