রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহী প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া থেকে (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া এলাকার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: জয়নাল আবেদীনের ছেলে মো: রনি শেখ (২৬), একই থানার নওদাপাড়া গ্রামের মো: আ: সালামের ছেলে মো: রুস্তম আলী (৪০), বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে মো: জহুরুল ওরফে জনি (৩৯) ও একই থানার কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মো: রনি শেখ একজন পেশাদার মাদক কারবারী। তার কাছ হতে এক বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়াও বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ১টি ও আরএমপির বিভিন্ন থানায় ৫টি সহ মোট ৬টি মাদক মামলা রয়েছে। মো: রুস্তম আলীর কাছ হতে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতিহার ও কাটাখালী থানায় পৃথক ২টি মামলা রয়েছে। মো: জহুরুল ওরফে জনির কাছ হতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মো: সোহেল এর কাছ হতে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে বোয়ালিয়া থানা পুলিশ গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে খড়বোনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কেদুরমোড় গ্রামের মৃত শাজাহানের ছেলে মো: সোহেল (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর