রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ভদ্রকোলে মাদকবিরোধী কমিটি, ব্যবসায়ীকে শেল্টার দিয়ে সাধারণ মানুষকে হয়রানি কাজিপুর নবাগত ইউএনওর সঙ্গে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ৫৯ ম্যাচ পর গোলহীন বায়ার্ন মিউনিখ কাশ্মীরের ডাল লেকে ৪১ দেশের সিনেমা নিয়ে বসছে চলচ্চিত্র উৎসব চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১০ শিশু ইউপি নির্বাচনের তফসিল চলতি সেপ্টেম্বরেই : ইসি আনোয়ারুল সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘সুজন’স সার্চ ফর সোশ্যাল হিরো’ রাজশাহীর ক্রীড়া গৌরব ফেরাতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ভূমিমন্ত্রীর ব্যবসায় উন্নতির দোয়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল দাবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মহানগরীতে দুইজন মাদক কারবারী ও অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী (বউ বাজার) এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে মো: মিজান (৩৩) ও আসাম কলোনী (রবের মোড়) গ্রামের মো: জসিমের ছেলে মো: সজিব হোসেন জেমি (২৭)।
শনিবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মো: মিজানের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ও ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সজিবের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি জুয়া/বেটিং অ্যাপসসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সজিব দীর্ঘদিন যাবৎ মিজানের সহযোগি হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, আসামি মিজান ও সজিবের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া, আসামি সজিবের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আসামি মো: মিজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৬টি মাদক ও ৫টি পেনাল কোড আইনে মোট ১১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া গ্রেপ্তারকৃত অপর আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক ও চন্দ্রিমা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর