বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিরাপত্তা নিশ্চিত ও বসবাসরত পরিবেশের দাবীতে দক্ষিণ পল্লবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫



রাজধানীর দক্ষিণ পল্লবীতে পরিবেশ দূষণ, মাদক বিস্তার, কিশোর গ্যাং, অবৈধ স্থাপনা ও যানজটসহ নানা সংকট মোকাবিলায় স্থানীয় অধিবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদুল আমান মসজিদসংলগ্ন মেইন রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে আয়োজকরা জানান, দক্ষিণ পল্লবীর পরিবেশ ও বসবাসযোগ্যতা মারাত্মক হুমকির মুখে পড়ায় নাগরিক অধিকার সুরক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে।

মানববন্ধনে যেসব দাবি জানানো হয়েছে : দক্ষিণ পল্লবীতে স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনিয়ন্ত্রিত সম্প্রসারণ বন্ধ ও অপসারণ, পুরো দক্ষিণ পল্লবীকে মাদকমুক্ত এলাকা ঘোষণা, রেনেটা ফার্মাসিউটিক্যালসের রাসায়নিক বিক্রিয়ার কারণে পরিবেশের ঝুঁকি বন্ধে উৎপাদন বন্ধের দাবি, এলাকায় অটোরিকশার চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কিশোর গ্যাং দমন ও প্রতিরোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, ফুটপাথ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভ্যন্তরীণ সড়কে প্রাইভেট পরিবহনের অবৈধ পার্কিং বন্ধ করা।

মানববন্ধনে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সদস্য সচিব জানিয়েছেন, জনগণের দাবি তুলে ধরতেই এই মানববন্ধন। প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর