শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিয়ের পর পর্দায় খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার?

অনলাইন ডেস্ক: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
-রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি

বিয়ের পর ক্যারিয়ার ও পর্দায় নিজের উপস্থাপনা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে বিকিনি পরা কিংবা পর্দায় অতিরিক্ত শরীর প্রদর্শনে তিনি স্বচ্ছন্দ নন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। নিজের পছন্দ-অপছন্দের সীমারেখা মেনেই ভবিষ্যতে কাজ করতে চান তিনি।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই সঞ্চালক করণ জোহরের এক প্রশ্নের জবাবে পর্দায় নিজের উপস্থাপনা এবং পোশাক নিয়ে ব্যক্তিগত অবস্থান তুলে ধরেন তিনি।

অভিনেত্রী জানান, কোনো চরিত্রের প্রয়োজনে বিকিনি বা বিশেষ ধরনের পোশাক পরার প্রয়োজন হতে পারে, তা তিনি বোঝেন। তবে চরিত্রের প্রয়োজনে সবকিছুতেই সম্মতি দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মনে করেন তিনি।

রাশমিকার মতে, প্রত্যেক মানুষেরই নিজস্ব পছন্দ-অপছন্দ এবং ব্যক্তিগত সীমারেখা রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তাঁরও এমন কিছু বিষয় আছে, যেগুলোতে তিনি স্বচ্ছন্দ নন। তাই নিজের অবস্থানকে সম্মান করেন, এমন পরিচালক ও নির্মাতাদের সঙ্গে কাজ করতেই বেশি আগ্রহী তিনি।

চলচ্চিত্রে অভিনেত্রীদের পোশাক ও উপস্থাপনা নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, তখন রাশমিকার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অভিনয়জীবনে চরিত্রের প্রয়োজনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় শিল্পীদের। তবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও পছন্দকেও গুরুত্ব দিতে চান রাশমিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর