শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ
মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে হুশিয়ারী দিলেন সংসদ সদস্য আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা, আক্রোশ থেকে হত্যা! নোয়াখালীতে নদীভাঙন রোধে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেফতার ৪ ঢাকা মেডিকেলে দালাল আটক, আনসারের তৎপরতায় রক্ষা পেল রোগী নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা মেডিকেলে দালাল আটক, আনসারের তৎপরতায় রক্ষা পেল রোগী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬



ঢাকা মেডিকেলে দালাল আটক, আনসারের তৎপরতায় প্রতারণা থেকে রক্ষা পেল রোগী
ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ দালালচক্রের অপতৎপরতা নস্যাৎ করে এক কথিত দালালকে আটক করেছে অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের দ্রুত পদক্ষেপে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছেন এক রোগী।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আনসার সদর দফতরের উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত আনুমানিক ১টার দিকে মাদারীপুর জেলার মো. হেদায়েত হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।

এ সময় বাধন মিয়া (২৬) নামে এক ব্যক্তি নিজেকে সহায়তাকারী পরিচয় দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে বাইরে একটি ক্লিনিকে উন্নত চিকিৎসার প্রলোভন দেখায়।

তবে রোগী প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে বিষয়টি ওয়ার্ডে দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে আসে। পরে তারা রোগীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে টহলরত অন্যান্য সদস্যদের অবহিত করেন।

এরপর সমন্বিত অভিযানে ঘটনাস্থল থেকেই বাধন মিয়াকে আটক করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর উপস্থিত রোগী ও স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের তৎপরতা হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য কমাতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর