বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন লাইভ চলাকালেই মেক্সিকোর টিকটক তারকাকে গুলি করে হত্যা দৌলতপুরে পদ্মার পাড় ধসে ২ শিশু নদীতে, নিখোঁজ ১ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাগেরহাটে একই পরিবারের তিনজন খুনের ঘটনায় থানায় মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লক্ষীপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

নিজস্ব প্রতিবেদক: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬




লক্ষীপুরের রামগতিতে অস্ত্র, গুলি ও নগদ ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি শুক্রবার (৫ জুন) রাত ৮টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত রামগতি থানাধীন জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— মো. আজিম ব্যাপারী (৩২), মো. বশির (৪০) ও রাব্বী (১৬)। তারা সবাই লক্ষীপুরের রামগতি থানার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আজিম ব্যাপারীকে এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর অস্ত্রসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর