সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
দুর্যোগে উপকূলবাসীর পাশে কোস্ট গার্ড, বাঁশখালীতে ১০০ পরিবার পেল ত্রাণ ভোলায় বন্দুক ও গোলাবারুদসহ চারজন আটক শাহজাদপুরে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রেশমবাড়ি উল্লাপাড়ায় আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার সরকার দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের নির্দেশ, চরজব্বর ফাঁড়িতে পুলিশ সুপার ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার, ১ হাজার বিঘা জমি দখলের তদন্ত চায় গ্রামবাসী কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন  গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ সংবাদ সম্মেলনে সুপ্তধারা ঝর্নায় আটকে পড়া বিশ্ববিদ্যালয় ৪ শিক্ষার্থী উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬



রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলারপাড়ে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ এলাকার মো. রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার জশলং এলাকার মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং রাজধানীর ওয়ারী থানার ফোল্ডার স্ট্রিট এলাকার মো. নজরুল ইসলাম (৪৭)।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার ডেমরা রোডের কাজলারপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ অভিযান চালানো হয়।

বুধবার (১০ জুন) র‍্যাব-১০ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে সেটি নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন।

র‍্যাব-১০ জানিয়েছে, অবৈধ অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর