শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত সোয়া কোটি টাকার মালামালসহ ১৩ডাকাত গ্রেফতার মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আমিনুল হক তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৯ কমলাপুরে অপহৃত শিশুকে উদ্ধার: আনসার সদস্যদের মানবিকতায় ফিরে পেল পরিবার কাজের প্রলোভনে অপহরণ, ৭ দিন পর টেকনাফে ৩ যুবক উদ্ধার কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্ক বার্তা দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ইরান যুদ্ধের কারণে ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত সময়ে অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ, শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
- শিক্ষক মাহবুবুর রহমান।

সিরাজগঞ্জের কাজীপুরে বসতবাড়ির আঙ্গিনায় ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছসহ মাহবুবুর রহমান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর রহমান ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ও স্থানীয় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত রয়েছেন।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করা করা হচ্ছে এমন এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ১২ ফুট উচ্চতার ৫ কেজি ওজনের গাঁজার গাছটি মাহবুবুর রহমান পরিচর্যার মাধ্যমে বড় করেছেন। তিনি আরও জানান, অপরাধ স্বীকার করায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অযিানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর