শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬




কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত। আজ সোমবার (৯ মার্চ) ৩টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ্যাসিসটেন্ট ডেপুটি কমিশনার তানিয়া সূলতানা, পিপিএম। তিনি বলেন-নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন নয়, বরং পুরুষতান্ত্রিক মানসিকতা ও সামাজিক কুসংস্কার দূর করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টাস ফোরামের সভাপতি ও দি ফিন্যানসিয়াল এক্সপ্রেসের স্পেশাল করেসপন্ডেন্ট দৌলত আক্তার মালা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা: নায়লা পারভিন এবং সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস এটি কেবল কোনো আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং নারীর মর্যাদা, সমঅধিকার এবং ক্ষমতায়নের এক বৈশ্বিক অঙ্গীকার। সামাজিক কুসংস্কার বা ‘স্টিগমা’র কারণে নারীরা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। অধিকার কেবল কাগজে-কলমে থাকলে চলবে না, তা প্রয়োগের জন্য প্রয়োজন কার্যকর পদক্ষেপ ও ন্যায়বিচার। আজ আমরা এমন এক পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে প্রতিটি নারী ভয়হীনভাবে তার প্রতিভা বিকাশ করতে পারবে এবং প্রতিটি কন্যা শিশু বৈষম্যমুক্ত শৈশব পাবে। তাই নারীর আজকের পদক্ষেপ আগামির ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ঢাকা আহ্ছানিয়া মিশন কতৃর্ক পরিচালিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর সুমাইয়া তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ম্যানেজার লায়লা ইয়াসমিন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন কেস ম্যানেজার রোজিনা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর