বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজিপুরে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে  উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কাজিপুর পৌরসভার সহযোগিতায আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।  এ সময় সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী , সমবায় অফিসার খালেদুজ্জামান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,

পৌর সভার সচিব লুৎফর রহমান, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম , স্কাউট,  বিএনসিসি ও পরিছন্নতা কর্মী

উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  শাহানাজ পারভীন বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এর আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

পরে ক্রাশ প্রোগ্রামের আওতায় উপজেলা পরিষদ চত্বর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকার আশপাশে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তারা বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করি।” ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর