বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন সার সরবরাহকারিকে কে অর্থদণ্ড প্রদান করা  হয়েছে। একই সঙ্গে গতকাল  অভিযানে জব্দ করা৪৮ বস্তা ডিএপি সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।যার বিক্রয় মূল্য পশ্চাশ হাজার ৪০০ শত টাকা।

বুধবার ৯ সেপ্টেম্বর  কাজিপুর উপজেলার চর এলাকার  বিভিন্ন সার ব্যবসায়ীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে সারের মজুত, বিক্রয়মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই হয়।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় অবৈধভাবে সার পরিবহন করার জন্য তিন সার সরবরাহকারি কে সংশ্লিষ্ট আইনে প্রতিজনকে ৩ হাজার  মোট (৯ হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অবৈধভাবে সার পরিবহন কারি সরবরাহকারি( ভ্যান চালক) হলেন চর এলাকার  উত্তর পানাগাড়ির নেসার উদ্দিন ,বিল সুন্দরের মিলন রানা,  নাটুয়াপাড়ার হাবি্ুর রহমান।     এ সময় অবৈধভাবে মজুত করা/জব্দকৃত সার সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন। তিনি   বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কেউ অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,সংশ্লিষ্ট  বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর