বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩ ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সুন্দরবনের অলংকার বাঘ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় বিলের মধ্য থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের আমেডাঙ্গা বিলের থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু শিশু আমেডাঙ্গা বিলের পাড়ে জলপাই কুড়াতে আসে। এ সময় বিলের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে তারা ‘ভূত ভূত’ বলে চিৎকার শুরু করে। শিশুদের চিৎকারে তাদের আত্মীয়-স্বজনরা এগিয়ে এসে মরদেহটি ভাসতে দেখেন।

খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি শেরপুর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিল থেকে মরদেহটি উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানা কর্মকর্তা এস এম মঈনুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি মানসিক ভারসাম্যহীন যুবক। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর