বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাট-হিলি মহাসড়ক মেরামতে দ্রুত পদক্ষেপে জনমনে স্বস্তি কাজিপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৯৯৯ ফোনকলে গ্রেফতার ৩ ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি মোশাররফ হোছাইন শিকদার হাসপাতালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ সদস্য আটক ফেসবুকে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জিয়া পরিবারের বিশ্বস্ত ভ্যানগার্ড সানোয়ার হোসেন সানু

নিজস্ব প্রতিবেদকঃ / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সানোয়ার হোসেন সানু সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
যিনি ছোট বেলা থেকে শ্রমিক নেতা বাবার মাধ্যমে জিয়া পরিবারের রাজনীতির প্রতি আকৃষ্ট হন। তার বাবা এবং বড় ভাইয়ের পথ অনুসরণ করে রাজনীতিতে এসে জিয়া পরিবার এবং উত্তরবঙ্গের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে এবং ভাই-ভাতিজাদেরকে উজার করে দিয়েছেন।
দলের প্রতি তার অসীম ভালোবাসার জন্য বারবার ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পরে অর্ধ-শতাধিক মামলার আসামি হয়েছেন এবং ক্রসফায়ারের ভয় উপেক্ষা করে দলের সকল প্রোগ্রাম করে গেছেন।

তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যখন নিজেকে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সকল আন্দোলনের মধ্যমণি হলেন, তখনই এক সন্ধ্যায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়, দীর্ঘ ৯ দিন গুম থাকার পর তাকে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে আদালতে প্রেরণ করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন আন্দোলনে এগিয়ে এসে তার হয়ে নেতৃত্ব দেন তার ছোট ভাই শহর যুবদলের সহ-সভাপতি সোহান আহমেদ শামীম।

তার পুরো পরিবার দলের প্রতি আনুগত্য রেখে সকল প্রোগ্রাম সফল করে গেছেন, যা সিরাজগঞ্জে বিরল।
ছাত্র আন্দোলনে নিজের ছেলে এবং ভাতিজাকে দিয়ে সকল শিক্ষার্থীদের সুসংগঠিত করে ছাত্র আন্দোলনের গতিপথ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেন।

ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখায় তার কলেজ পড়ুয়া ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে, তবুও দেশের প্রয়োজনে নিজের ছেলেকে উৎসর্গ করে আন্দোলন চালিয়ে গেছেন সানোয়ার হোসেন সানু।

 

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগে যখন সারাদেশে আন্দোলনের উত্তাল সময়, তখন পুরো পরিবার দেশকে ভালোবেসে, দেশের কল্যাণে নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে নেমে তিনি নিজে গুলিবিদ্ধ হন।

জিয়া পরিবারের প্রতি আনুগত্য রেখে সানোয়ার হোসেন সানু বলেন: আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে দলের এবং দেশের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে জেল-জুলুম, গুমের শিকার হয়েও নিজের আদর্শ থেকে বিচ্যুত হইনি।

“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়” এটা মনে রেখেই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি, আজীবন সেটা করে যাবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর