মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ
হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীদের থেকে কিশোরকে উদ্ধার মাদকের প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ ঢাকার সড়কে নজরদারি বাড়াতে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহপরানের বিরুদ্ধে| ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে| ঘটনার পর থেকেই স্বামী শাহপরান পলাতক রয়েছেন|
নিহত তানিয়ার বাবা সোরহাব আলীর অভিযোগ তার ঘরজামাতা শাহপরান বিয়ের পর থেকে অর্থাৎ ৫ বছর ধরেই তানিয়াকে পারিবারিক কলহের কারনে অত্যাচার করে আসছে|

এরই জের ধরে সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়| এ কারনেই শাহপরান তার মেয়েকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেছে| আর মঙ্গলবার ভোরে শয়ন কক্ষে তারা মেয়ের লাশ পেয়েছে|

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে| নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড| ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর