বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাট-হিলি মহাসড়ক মেরামতে দ্রুত পদক্ষেপে জনমনে স্বস্তি

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

জয়পুরহাট-হিলি মহাসড়ক মেরামতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও ঠিকাদারের দ্রুত পদক্ষেপে জনমনে স্বস্তি।
জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কিছু অংশে দেখা দেওয়া সমস্যাগুলো দ্রুত দূর করে সড়কটি পুরোপুরি ব্যবহারের উপযোগী ও টেকসই করতে উদ্যোগ নিয়েছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অতি বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন অংশে কিছুটা ক্ষতি হলেও, সওজের তৎপরতায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকায় দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে।

সওজ সূত্রে জানা গেছে, ১৯ কি: মি: জয়পুরহাট-হিলি সড়কটি গত এপ্রিল মাসে বড় ধরনের সংস্কার ও কার্পেটিং করা হয়। ২ কোটি ৬৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর, সাম্প্রতিক অতি বৃষ্টির কারণে পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় ৪কি:মি: অংশে কিছুটা কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়। তবে সওজ বিভাগ দ্রুত বিষয়টি তদারকি করে ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছরের দায়বদ্ধতার কথা মেনে নিয়ে তাৎক্ষণিকভাবে গত রোববার ২৬ জুলাই- থেকে ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে পাথর ও পিচ দিয়ে সড়কটি পুরোপুরি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। তারা জানিয়েছেন যে, অতি বৃষ্টির কারণেই মূলত এই ক্ষতি হয়েছে, তবে দ্রুত মেরামতের মাধ্যমে সড়কটি আগের চেয়েও টেকসই করা হচ্ছে।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বৃষ্টির পর সড়ক থেকে কিছু পিচ উঠে গেলেও এখন নতুন করে সংস্কার কাজ শুরু হয়েছে, যা জনদুর্ভোগ কমাবে বলে তারা আশা করছেন। যানবাহনগুলোও এখন নিরাপদে এবং ধীরে ধীরে মেরামত কাজ এড়িয়ে চলাচল করছে। সওজের শ্রমিক ও ঠিকাদারের কর্মীরা ভারী যন্ত্রপাতি ও উপাদান ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করছেন। পারুলিয়া এলাকার স্থানীয়  লোকজন তাদের দ্রুত কাজের তৎপরতাকে ইতিবাচক হিসেভাবে দেখছেন। সওজের শ্রমিক ও ঠিকাদারের কর্মীদের তৎপরাতায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মো: রাজস খাঁন বলেন,বৃষ্টির কারণে সড়কটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও তারা ঠিকাদারকে দ্রুত মেরামত করতে বলেছেন। আশা করা হচ্ছে যে, এই মেরামতের পর সড়কটি অনেক দীর্ঘস্থায়ী ও নিরাপদ হবে বলেও জানান এই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর